Posts

দিল্লির বাংলা সাহিত্য গ্রুপ নিয়ে একটি সমীক্ষা

Image
হোয়াটস এক সমীক্ষাঃ আমদের এই সামান্য সাহিত্য চর্চার একটি আসর হিসাবে দিল্লির দু চারজন কবিবন্ধু বান্ধব মিলে একটা ক্ষুদ্র হোয়াটস এপ গ্রুপ আছে সেট আপ করেছিলাম । প্রায় বছর চারেক হলো । নানান বিবিধতা, বাংলা সাহিত্য নিয়ে বিভিন্ন মতামত, শিক্ষার স্তরের বিভিন্নতা , ভাষার ব্যারিয়ার দীর্ঘদিন বাংলার মূল ভূখণ্ডের বাইরে থাকা ছিলো আমাদের গ্রুপের কাঠামো বা চ্যালেঞ্জ । ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনের বন্ধুর রাস্তায় বারে বারে মুখ থুবড়ে পড়া । কতবার যে আহত হয়েছি তার ঠিক নাই । কিন্তু মন মানে না, আবার উঠে দাঁড়াই, আবার আমাদের গ্রুপের যাত্রা শুরু হয় ।  গ্রুপের কবি ও সাহিত্যবন্ধুদের অশেষ কৃতজ্ঞতা তবুও অনেকেই আমাকে/গ্রুপকে ছেড়ে যান নাই । বরং রিসেন্টলি কয়েকজন উৎসাহী কবির শক্তিশালী কবিতায়, আলোচনায় গ্রুপ নতুন মাত্রা পেয়েছে । গ্রুপে নানান টপিক নিয়ে কথা বার্তা হয়,  গতকাল আমি একটি সমীক্ষা চালাইঃ কারা ঠিক মতো গ্রুপটি ফলো করেন এবং বাংলা সাহিত্য কে আপন গৃহপ্রাংগণেও ফলো করে চলেছেন, এই দিল্লির বন্ধুর জমিতে নিভৃতে করে চলেছেন সাহিত্য চর্চা । একটা গেম খেলার জন্য আমি আবেদন রাখি ।  আমি মোটামুটি একটা টাইমলাইন(এডিটেড) দিচ...

দেহলিজ-৫ প্রকাশিত হলো ।

Image
দেহলিজ-৫ প্রকাশিত হলো  বহু প্রতিক্ষার পর, আবার দেহলিজ এলো । প্রথমেই কৃতজ্ঞতা জানাই কবি ও লেখক বন্ধুদের । তারা ভরসা রেখেছেন, কঠিন সময়ে যোগাযোগ রেখেছেন, ফোনে কথা বলেছেন । কবিকথা ছাড়া এই দেহলিজ-৫ বের করা সম্ভব ছিলো না । আমাকে দেহলিজ গ্রুপের সদস্যগণ ও নিয়মিত উতসাহ দিয়ে আসছেন । তাদেরকেও ধন্যবাদ । এই সংখ্যায় কিছু নতুন অটোমেশন করা হয়েছে । যেহেতু অনলাইন পত্রিকা, একজন পাঠক কতক্ষন একটি পাতার অবস্থান করছেন তা ডিসপ্লে হবে । এবার যে ফটোগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলি কপি-পেস্ট নয় । এক্সক্লুসিভলি দেহলিজের জন্যই ক্লিক করা হয়েছে । এ ছাড়াও একটি নতুন বিভাগ খোলা হলো - মোবাইল ক্লিক । লেখক বন্ধুদের প্রতি এই কারণেও ধন্যবাদ এই যে তারা সারাবছর ধরে অপেক্ষাও করে আছেন । দেহলিজ যাতে বন্ধ না হয়ে যায়, তার জন্য নানান ক্রিয়েটিভ কাজে সাহায্য করেছেন । আমি আশা করি, তাদের পাঠকসংখ্যা বৃদ্ধি হবে ও পাঠকগণও প্রিয় লেখকদের পত্রিকার পাতায় দেখে খুশী হবেন । আপনারা সবাই নিশ্চয় এর বর্তমান ও আগামী নিয়ে সুচিন্তিত মতামত দেবেন । আলোচনা চলুক । লকড আউট দিনে নিরাশ হবেন না । দেহলিজ পড়ুন, আপনার মূল্যবান মতামত অবশ...

প্রকাশ হলো দেহলিজের চতুর্থ সংখ্যা

Image
প্রকাশ হলো দেহলিজের চতুর্থ সংখ্যা    ক্লিক করুন ! Click Here সুধী, প্রকাশ হল দেহ্‌লিজ-৪ । দিল্লি বাংলা সাহিত্য থেকে তার নিজস্ব বাংলা ওয়েব ম্যাগাজিন । দিল্লির সময় , বিষয়, ভাষাসংকট, রুক্ষ চাতালের নির্যাস নিয়ে  সাজানো হয়েছে দেহ্‌লিজ । এইপ্রথম নেওয়া হলো দিল্লির বাইরের লেখা, দিল্লি অঞ্চলের হিন্দিভাষার কবিদের কবিতা । একটা সময় অনেকেই ধরে নিয়েছিলেন, তৃতীয় সংখ্যার পর আর দেহলিজ বের হবে না । তামাম হাইপোথিসিসকে ভুল প্রমাণিত করে, সি আর পার্কে এক সাহিত্য্য-মঞ্চে দেহ্‌লিজ-৪ প্রকাশিত হলো পত্রিকারই লেখক ও কবিদের মাঝখানে । দেহ্‌লিজ, সমস্ত লেখককে অভিনন্দন আর পাঠকদেরকে স্বাগতম জানাচ্ছে ।  দিল্লির বাংলা সাহিত্য কমিউনিটি ডেভেলপমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদেরকে আমার হৃদয়ের অন্দরমহলের ধন্যবাদ জ্ঞাপন করছি  । আমার এই কাজের জন্য সর্বক্ষন আমার পাশে থেকেছেন মোনালি রায়, লেখা এডিট করেছেন, ছবি তৈরি করেছেন । দেবলীনা ভট্টাচার্য পত্রিকার কাজে সাহায্য করেছেন , ধন্যবাদ  ।   কবিতা আলোচনায় পাশে সারাক্ষন থেকেছেন কবি দিলীপ ফৌজদার, অগ্নি রায় ।  এমন একটি মঞ্চ দেবার জন...

প্রকাশ হলো দেহলিজের তৃতীয় সংখ্যা ।

Image
দেহলিজ - তৃতীয় সংখ্যা  প্রকাশ হলো দেহলিজের তৃতীয় সংখ্যা ।   নীচে ক্লিক করুন !! https://dehlij3.blogspot.com/ অথবা  https://dehlij.blogspot.com/ প্রকাশ হল দেহ্‌লিজ । দিল্লি বাংলা সাহিত্য থেকে তার নিজস্ব বাংলা ওয়েব ম্যাগাজিন । দিল্লির বিভিন্ন সময় , বয়স, এলাকার কবি, গল্পকার, নাট্যকারদের লেখা নিয়ে সাজানো হয়েছে দেহ্‌লিজ । দ্বিতীয় সংখ্যার শেষে আমরা একটা সংকটের ভিতর দিয়ে গেছি । একটা সময় অনেকেই ধরে নিয়েছিলেন, তৃতীয় সংখ্যার আর বের হবে না । যা হোক, ভুল প্রমাণিত করে,  দিল্লি হাটে দেহ্‌লিজ-৩ প্রকাশিত হলো পত্রিকারই লেখক ও কবিদের মাঝখানে । দেহ্‌লিজ, সমস্ত লেখককে অভিনন্দন আর পাঠকদেরকে স্বাগতম জানাচ্ছে ।  দিল্লির বাংলা সাহিত্য কমিউনিটি ডেভেলপমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদেরকে আমার হৃদয়ের অন্দরমহলের ধন্যবাদ জ্ঞাপন করছি   । ধন্যবাদ দিল্লি । বন্ধুরা, ওয়েবে যারা রয়েছেন, তাদের কাছে আবেদন, তাঁরা সাইটে আসুন বুকমার্ক করুন । কবিতা, গল্প পাঠ করুন , মতামত জানান, কথা হোক । ফোনে, সোশ্যাল মিডিয়ায়, সরাসরি যেখানে যেরকম সুবিধা । মেইন পেজে কন্টাক্ট দেওয়া...

প্রথম প্রকাশ

Image
Click Here to go to magazine main page. দিল্লিস্থিত রবীন্দ্রভবনে অনুষ্ঠিত রবীন্দ্রজয়ন্তীতে প্রকাশ পেল প্রথম দেহ্‌লিজ । দেহলিজের প্রথম পাতা খুলে দিল্লির কবিতার প্রাণপুরুষ কবি দিলীপ ফৌজদারের হাতে তুলে দেওয়া হয় ট্যাব । কবিতার ফেরিয়ালার মতো ফেরি করে চলেন দিল্লির কবিতা স্বপ্নমালা । দিল্লির লেখকদের মধ্যে ছিলো অন্য উন্মাদনা, রবীন্দ্রনাথের কবিতা, গানের মাঝে দিল্লির কবিদের উজ্বল উপস্থিতি । সমস্ত কবি / লেখকদের একে এক ওয়েবসাইটের  ইউ আর এল ( URL : http://www.dehlij.com ) তুলে দেওয়া হয় । পার্টিসিপেশন ছিলো স্বতস্ফউর্ত , সাড়া ছিলো দারুন । উল্লাস আর হৈ হৈ দিয়ে যাত্রা শুরু হলো দিল্লির কবিতার ডিজিটাল যুগ । প্রচুর লেখক জুড়ে যাচ্ছেন । দিল্লির দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের কবি লেখকেরাও জুড়ে গেছেন দিল্লির বাংলা সাহিত্য গ্রুপে । যোগাযোগের জন্য ঃ poet.area@gmail.com এ  মেল করুন । কথা বলা যায় যে কোন সদস্যদের সঙ্গে ।

ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন

Image
৬ই মে প্রকাশ পাচ্ছে 'দেহ্‌লিজ'  পীযূষকান্তি বিশ্বাস আজকের ঘোষণা: দিল্লির বাংলা সাহিত্য গ্রুপের নিজস্ব সাহিত্য পত্রিকা হবে । ওয়েব ম্যাগাজিন । সম্ভাব্য প্রতিনিয়ত জিজ্ঞাসা করার প্রশ্নগুলি (FAQ) আমি এই রকম ভাবলাম । আর যেহেতু আমি মনে করি এই গ্রুপের সবাই ক্রিয়েটিভ ব্যক্তি, কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার , তাদের মতামত নিয়ে এই ওয়েব ম্যাগাজিনের পথনির্দেশ তৈরি করা হবে । প্রশ্ন: পত্রিকাটির নাম কি হবে ? উত্তর: দেহ্‌লিজ প্রশ্ন: দিল্লি থেকে এত পত্রিকা থাকা স্বত্বেও আর একটি পত্রিকা কেন ? উত্তর: দিল্লি বাংলা সাহিত্যের কোন ওয়েব প্রেজেন্স নেই । কাল যে কোন ব্যক্তি দিল্লি থেকে সাহিত্য চর্চা করতে চান, দিল্লির বাংলা সাহিত্য নিয়ে রিসার্চ করতে চান, আমরা তাদের জন্য কোন ওয়েব ফুট-প্রিন্ট রেখে যেতে চাই । দেহ্‌লিজ হবে দিল্লির সাহিত্যের প্রবেশদ্বার । প্রশ্ন: পত্রিকাটি ওয়েব ম্যাগাজিন কেন ? ফেসবুকে তো বেশ কাজ চলে যায় । উত্তর: দেহ্‌লিজ একটি ফিক্সড অ্যাড্রেস পত্রিকা । কোন একাউন্ট নির্ভর নয় । আর ফেসবুক হল একাউন্ট নির্ভর সোশ্যাল মিডিয়া । কাল যদি ভারত সরকার ফেসবুক কে নিষিদ্ধ ঘোষণা...

সম্পাদকীয়

Image
দেহ্‌লিজ, জন্ম নিলো । দেহ্‌লিজ দিল্লির বাংলা সাহিত্যকে যথাযথ মর্যাদায় প্রকাশ করার উদ্দেশ্যে ।  দেহ্‌লিজ কাজ করবে কমিউনিটির মধ্যদিয়ে, টেকনোলজির সাহায্য নিয়ে ।  দিল্লি বাংলা মূল ভূখণ্ডের বহুদূরে আরাবল্লী রিজের উপর ঘনয়মাণ সাহিত্যের এই পুষ্প প্রকাশ পাবে ডিজিটাল মাধ্যমে । দিল্লির বাংলা সাহিত্য যার শিকড় পাথুরে জমির অতল গভীরে ঢুকে আছে আর ইতিহাসের পাতায় পাতায় যা নিহিত রয়েছে । সেই শিকড় বেয়ে উপরে উঠে আসা সেই আকরিক যা বাংলা সাহিত্যের কবি, লেখক, নাট্যকারদের লেখনীতে ধরা পড়ছে । বাংলা থেকে দূর কোন এক্সকিউজ নয়, সাহিত্যমানের প্রতি দায়বদ্ধ আমাদের এই দিল্লির সাহিত্য প্রয়াস ।  দেহ্‌লিজের কর্মকাণ্ডে তাই কোলাবোরেশনের বড় একটা শ্রেয় থাকছে । বাংলা সাহিত্য এর কোর । ধনী, গরীব, পুরুষ , মহিলা, কেরানী, আই এস অফিসার , ডাক্তার, রোগী, ছোট, বড় ভেদ ভাও থেকে দূরে এই দেহ্‌লিজের অবস্থান । এর কোন চাঁদা নেই, কোন মেম্বারশীপ নেই । কমিউনিটি ডেভেলপমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে দেহ্‌লিজ । সোশ্যাল মিডিয়া এই ডেভেলপমেন্টকে ছড়িয়ে দিচ্ছে দিল্লির কোনায় কোনায় ।   প্রশ্ন থাকতে পারে, সাহিত্যে দিল্ল...